প্রিন্ট এর তারিখঃ Aug 13, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 13, 2026 ইং
আন্তর্জাতিক যুব দিবসে মিরসরাইয়ে বৃক্ষরোপণ ও প্রীতি ফুটবল ম্যাচ

মিরসরাই প্রতিনিধি
আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে চট্টগ্রামের মিরসরাইয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ আগস্ট) বিকেলে মিরসরাই উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয় মসজিদে আলনূরের মাঠে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে মিরসরাই মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় প্রীতি ফুটবল ম্যাচ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরসরাই উপজেলা যুব বিভাগের সভাপতি লোকমান হোসেন। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা শিবিরের সাবেক সভাপতি ও বর্তমানে যুব বিভাগের জেলা সদস্য হোসাইন মোহাম্মদ আশরাফ।
বিশেষ অতিথি ছিলেন সীতাকুণ্ড উপজেলা যুব বিভাগের সভাপতি কুতুব উদ্দিন শিবলী, মিরসরাই পৌরসভা জামায়াতের আমির মাওলানা শিহাব উদ্দিন এবং মিরসরাই উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক প্রফেসর জাফর উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে হোসাইন মোহাম্মদ আশরাফ বলেন, প্রকৃতি ও পরিবেশকে মানুষের বসবাসের উপযোগী রাখতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একই সঙ্গে যুবসমাজকে মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা প্রয়োজন।
তিনি বলেন, সুস্থ, কর্মঠ ও সমাজের জন্য উপকারী প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যুবসমাজকে পরিবেশ সংরক্ষণ ও ক্রীড়ামুখী কর্মকাণ্ডে উৎসাহিত করতেই আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট